1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ আকবর হোসেন। উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি মজিবুর রহমান, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি ও সরকারি ইন্সপেক্টর, উপজেলা রিসার্চ সেন্টারের সরদার মো. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুত তোয়াব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ নাগরিক, শিক্ষক, সমাজসেবক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ, সম্মান ও সেবার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট