1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ……………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় শ্রীমতি টপি রানী (২৫) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোগী গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের লিটন হালদারের স্ত্রী ও কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বীরেন কর্মকারের মেয়ে। বুধবার বিকেল পৌণে ৪টার দিকে শিবগঞ্জ মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত পরিবারের অভিযোগ, টপি রানীর প্রসব বেদনা হলে দুপুর ২টার দিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে রোগীর অস্ত্রোপচার শুরু করেন ডা. দেলওয়ার হোসেন। এ সময় জন্মলাভ করে এক নবজাতক। পরে রোগীর অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পথিমধ্যে ওই রোগীর মৃত্যু হয়।

নিহতের স্বামী লিটন হালদারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরই দায় ডা. দেলওয়ার হোসেন ও ক্লিনিক কর্তৃপক্ষকে নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ডা. দেলওয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফজলে রাব্বীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য মেলেনি।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট