1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে কৃষি ভর্তুকি বঞ্চিত কৃষকরা, কৃষি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ:
দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার

শিবগঞ্জে কৃষি ভর্তুকি বঞ্চিত কৃষকরা, কৃষি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: শিবগঞ্জ সরকার প্রতিবছর কৃষকদের জন্য সার, বীজ, সেচসহ নানা খাতে ভর্তুকি ঘোষণা করলেও বাস্তবে শিবগঞ্জের সাধারণ কৃষকেরা সেই সুবিধা পাচ্ছেন না। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অভিযোগ করেছেন, ভর্তুকির তালিকায় প্রকৃত কৃষকের নাম বাদ দিয়ে প্রভাবশালী মহল ও অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে দরিদ্র ও প্রান্তিক কৃষকেরা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন পর্যায়ের দলীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ভর্তুকির সুযোগ বণ্টন করছেন। অনেকে ভর্তুকির বীজ বা সার বাজারে বিক্রি করে দিচ্ছেন।

দুর্লভপুর ইউনিয়নের কৃষক মোঃ মুকুল করিম ও, কাবিল ইসলাম বলেন, “তিন বছর ধরে ভর্তুকির তালিকায় নাম নেই। অথচ পাশের গ্রামের দোকানদাররা সহজেই সার-বীজ পেয়ে যাচ্ছে। আমরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত।” অন্যদিকে দাইপুকুরিয়ার কৃষক রাজু মিয়া জানান, “ভর্তুকি পাওয়ার জন্য কৃষি অফিসে গেলে নানা অজুহাত দেখিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। অথচ দেখা যায় প্রভাবশালী ব্যক্তিরা বিনা ঝামেলায় সুবিধা পাচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, ভর্তুকি বণ্টনে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম রয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত কৃষকদের তালিকা যাচাই করে সঠিকভাবে ভর্তুকি পৌঁছানো না গেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। তারা দ্রুত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট