1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত

শাহরিয়ার আলম এমপিকে  আওয়ামী লীগ থেকে  অবিলম্বে বহিষ্কারের দাবিতে রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক………….
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজশাহীর উদ্যোগে মানববন্ধন আজ শনিবার সকাল ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমি ও  নিবেদিত প্রাণ নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতা বাবুলের। এর মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলম এমপি। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সন্তান জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র। তাঁর বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে ষড়যন্ত্র ও অপপ্রচারকারী শাহরিয়ার আলম এমপি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারকারী শাহরিয়ার আলম-কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট