1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

শহীদ কামারুজ্জামান চত্বর হতে নওহাটা পর্যন্ত দৃষ্টিনন্দন সড়কবাতিতে সড়ক আলোকায়নের উদ্বোধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৭ ডিসেম্বর ২০২৩………………………………………………….

রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হতে নওহাটা পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ফলক উন্মোচন ও সুইচ চেপে আনুষ্ঠানিকভাবে এই আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুরুতেই রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন সহ আওয়ামী লীগ লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী-নওগাঁ মহাসড়কের শহীদ এইচএম কামারুজ্জামান চত্বর থেকে পবা উপজেলার নওহাটা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাজশাহী। সড়কটি ফোরলেনে উন্নীতকরণের পর আলোকায়নের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় সাড়ে ৯ কিলোমিটার সড়কটিতে মোট ৩৯০টি ডেকোরেটিভ পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে রয়েছে দুইটি সড়কবাতি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট