1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র ৯৯ তম জন্মবার্ষির্কীতে রুয়েট প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র ৯৯ তম জন্মবার্ষির্কীতে রুয়েট প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………………..

আজ (২৬ জুন) জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র ৯৯ তম জন্মবার্ষির্কী। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১:৩০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ রুয়েট পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও কবর জিয়ারত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর(চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহাম্মদ ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু , বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধান সহ বিশিষ্ট শিক্ষক,কর্মকর্তা ,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। #

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট