1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

চট্টগ্রামে শহিদ ছাত্রনেতা মহিম চত্বর নাম করণের দাবিতে মেয়রকে স্মারকলিপি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি………………………………………………

ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড়ে “মহিম চত্বর” নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছে শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটি।

বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবর এবং সদস্য সচিব এম আর আজিমসহ সংঠনটির নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, ২০০৪ সালে বিচার বহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার। তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে তার নামে একটি চত্বর নির্মাণ করে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড় কে মহিম উদ্দিন চত্বর নির্মাণ করতে হবে।

চসিক মেয়র কে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,নগর যুব লীগের সহ সভাপতি নরুল আনোয়ার, মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটির সদস্য আবদুল জলিল চৌধুরী বাহাদুর হাবিব উল্লাহ নাহিদ, আছিফুর রহমান মুন্না, কাউন্সিলর ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মোবারক আলী প্রমুখ।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট