1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত

লফসের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক…
রাজশাহী মহানগরীতে জনসমাগমস্থল, বিনোদন, শরীর চর্চা উন্মুক্ত স্থান নির্মাণ, বর্তমান স্থানগুলোকে সংরক্ষণ ও নিরাপদ নিশ্চিতকরণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসার ওয়েল ফেয়ার (লফস)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক সচিব মোঃ মোবারক হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করে লফস। স্মারকলিপি প্রদান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে জনসমাগমস্থল, বিনোদন, শরীর চর্চা উন্মুক্ত স্থান নতুন করে নির্মাণ, বর্তমান স্থানগুলোকে সংরক্ষণ ও নিরাপদ নিশ্চিতকরণ বিষয় উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, পথচারী যাহাতে পথ চলতে বিপদগ্রস্থ না হন এবং তাহার নিরাপদ ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারে সেই জন্য কর্পোরেশন প্রবিধান দ্বারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য প্রয়োজনীয় উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারে। সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং মান উন্নয়ন করতে পারবে। এছাড়া সিটি কর্পোরেশনকে স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে যে কোন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে।

সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স এর সার্বিক সহযোগিতায় লফস আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সহ-সভাপতি এ্যাডভোকেট নুসরাত মেহেজাবীন, রাসিকের উপ-সচিব (ভারপ্রাপ্ত) তৈমুর হোসেন, উচ্চমান সহকারী হুমায়ন কবীর, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট