1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা

রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব- ১৬, ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চতুর্থ দিনের ১ম খেলায় অংশগ্রহন করে শিরোমনি এসবি আলী ফুটবল একাডেমি ও সিএস মিলন একাদশ শিয়ালি। খেলায় শিরোমনি এসবি আলী ফুটবল একাডেমি ২-০ গোলে সিএস মিলন একাদশ শিয়ালিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ২০ নাম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছাব্বির।

দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ও বটিয়াঘাটা ফুটবল একাডেমির মধ্যে। খেলার প্রথমার্ধে কোন দল গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধে নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার রাজিন এর গোলে ১-০ তে এগিয়ে যায়। পরবর্তিতে আর কোন গোল না হওয়ায় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার দুর্জয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও সুমন রাজু ।

খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক খান আহমেদুল কবির চাইনিজ, ক্রিড়া সংগঠক মাফতুম আহম্মেদ রাজা, রূপসা পল্লী বিদুৎ এর এজিএম, এম এ হালিম খান, ক্রিড়া সংগঠক পার্থ প্রতিম মন্ডল, প্রভাষক মেজবা উদ্দিন সেলিম, কোচ মনির শেখ, প্রশান্ত, সাধন দে, ইরান শেখ, ইলিয়াজ হারা, মিরাজুল ইসলাম মিরান,ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট