1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নুসাইব বিন শহিদুল ফরাজী: রূপসায় তুচ্ছ ঘটনায় কিসমত খুলনা গ্রামের ঘুরার বটতলা নামক স্থানে বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামের মৃত: আব্দুল মান্নান হাওলাদার এর ছেলে মোঃ বোরহান হাওলাদার (৫২)কে খুরার বটতলা নামক স্থানে তার দোকানে ঢুকে বিবাদী একই গ্রামের মৃত: আতিয়ার রহমানের পুত্র মোঃ খলিল (৩৫) ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রড ও কিলঘুসি দিয়ে নিলা ফোলা যখন করে। প্রথমে ভুক্তভোগীর দোকানের সামনে এসে তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে বোরহান এর প্রতিবাদ করলে বিবাদী তার দোকানে অনাধিকারভাবে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দ্বারা তার মাথা বরাবর সজোরে আঘাত করে। বিবাদী সরে গেলেও রড তার মাথার বাম পাশে লেগে গুরুতর রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। কাটা জায়গায় দুই হাত দিয়ে চেপে ধরে মাটিতে পড়ে যায় ।

তখন বিবাদীর হাতে থাকা লোহার রড দ্বারা এলোপাতাড়িভাবে মেরে শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা ফোলা জখমের সৃষ্টি করে। এ সময় বিবাদী ভুক্তভোগী বোরহানের পরনে থাকা জ্যাকেটের পকেট হইতে নগদ ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা নিয়ে যায়। বোরহান বাঁধা দিতে গেলে আবারও তাকে উপর্যপরি চর, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখমের সৃষ্টি করে। এক পর্যায়ে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি প্রদান করে।পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আহাতো বোরহানকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপসা ভর্তি করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট