
নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি রূপসাঃ রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে খুলনা জেজেএস এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে লিফলেট বিতরন, র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়।
র্যালি শেষে উপস্থিত সকলের মাঝে দুর্যোগ বিষয়ক লিফলেট বিতরণ করে , দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিরুল ইসলাম, জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর তানিয়া ইসলাম, অঞ্জনা বসু, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।#