1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রূপসায় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামানঃ  রূপসায় ঐতির্য্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনছুর স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল ২২ নভেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ও বটিয়াঘাটা তরুন সংঘ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ও বটিয়াঘাটা তরুন সংঘ এর মধ্যে আক্রমন ও পাল্টা আক্রমন চলে। খেলার ৫ মিনিটের সময় খান আলমগীর কবির স্মৃতি পরিষদের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাইফুল্লাহ গোলে ১-০ তে এগিয়ে যায়।খেলায় নিদৃষ্ট সময়ের মধ্য আর কোন গোল না হওয়ায় খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ১-০ গোলে জয় লাভ করে ২য় দল হিসাবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন কামাল, নাজমুল ইসলাম, সুমন রাজু।

খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, আলতাফ হোসেন টিপু, ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, শেখ মাফতুম আহম্মেদ রাজা, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, মনির ঢালী, বাশির আহম্মেদ লালু, সৈয়দ নিয়ামত আলী, সাজ্জাদ হোসেন, মিরাজ সরদার, ব্যাচ ৯৫ সংগঠনের মাসুদুর রহমান, সৈয়দ শাহিনুর, সাধন দে, মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, বিল্লাল শেখ, শাহাজাদা আলমগীর, রনি লস্কর, রনজিদ হালদার, মনির শেখ, ইরান শেখ প্রমূখ।

অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল্লাহ কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়। আগামী ২৯ নভেম্বর শুক্রবার বিকালে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক খান আলমগীর কবির স্মৃতি পরিষদ এবং সান স্পোর্টি ক্লাব নৈহাটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট