1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুশ হামলার পরে মার্কিন দূতাবাসের মন্তব্যে হতাশ ইউক্রেন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

রুশ হামলার পরে মার্কিন দূতাবাসের মন্তব্যে হতাশ ইউক্রেন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ছবি: রয়টার্স।

সবুজনগর অনলাইন ডেস্ক:

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে আমেরিকা। তবে সমাধান এখনও হয়নি। শুক্রবারও ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, রুশ হানায় ৯ শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তবে ওই হামলার পরে ইউক্রেনের মার্কিন রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া ‘হতাশাজনক’ বলেই মনে করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিগ শহরে রুশ হামলার পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সে দেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক। তিনি লেখেন, “ক্রিভি রিগে একটি খেলার মাঠ এবং রেস্তরাঁর কাছে ক্ষেপণাস্ত্র হামলায় আমি শঙ্কিত। এই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত এবং ১৬ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৬ শিশুও রয়েছে। এই জন্যই যুদ্ধ বন্ধ হওয়া উচিত।” তবে সমাজমাধ্যমে ওই পোস্টে কোথাও রাশিয়ার কথা উল্লেখ ছিল না।

বস্তুত, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি নিজেও এই ক্রিভি রিগ শহরের মানুষ। এই শহর থেকেই তাঁর উঠে আসা। শুক্রবারের হামলার পরে জাপান, ব্রিটেন, সুইৎজ়ারল্যান্ড, জার্মানির দূতাবাস যে ভাবে পাশে দাঁড়িয়েছে, তার প্রশংসা করেছেন জ়েলেনস্কি। তবে আমেরিকার দূতাবাসের এই প্রতিক্রিয়ায় ‘হতাশ’ হয়েছেন তিনি।

সমাজমাধ্যমে মার্কিন দূতাবাসের মন্তব্য প্রসঙ্গে তিনি লিখেছেন, “দুর্ভাগ্যবশত, মার্কিন দূতাবাসের প্রতিক্রিয়া আশ্চর্যজনক ভাবে হতাশাজনক। এত শক্তিশালী একটি দেশ, এত শক্তিশালী মানুষ, তবুও এত দুর্বল প্রতিক্রিয়া। যে ক্ষেপণাস্ত্রে শিশুদের মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গে বলার সময়ে ‘রাশিয়ান’ শব্দটিও উচ্চারণ করতে তারা ভয় পায়।” জ়েলেনস্কির বক্তব্য, তিনিও চান যাতে যুদ্ধ শেষ হয়। কিন্তু তার জন্য নাম উচ্চারণ করতে ভয় পাওয়া উচিত নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। দুই দেশের সঙ্গেই আলাদা আলাদা ভাবে বৈঠক করেছে ট্রাম্পের প্রশাসন। প্রাথমিক ভাবে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করাতে চাইছে আমেরিকা। রাশিয়া এবং ইউক্রেন দু’দেশই তাতে রাজি হয়েছে। কিন্তু কোন পথে এই চুক্তি কার্যকর হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এরই মধ্যে রাশিয়া এবং ইউক্রেন একে অন্যের উপর হামলাও চালিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট