1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে ক্লাস করতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রুয়েটে ক্লাস করতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে এলে সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাজ্জাদকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে সাজ্জাদ ক্ষমতার অপব্যবহার, আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, বিভিন্ন সময়ে হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এসব কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তার শাস্তি দাবি করে আসছিলেন।Open photo

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সাজ্জাদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, “কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।” একইসঙ্গে অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, শেখ সাজ্জাদ হোসাইনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা যাচাই-বাছাই চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট