1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
Planning your Beekse Bergen adventure: A complete overview of safari experiences and ticket শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: আজ নওগাঁ জেলার রানীনগর থানা এলাকায় বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন,  ১। আক্কাস ফকির (৫৮), পিতা- মৃত আসাদ ফকির, ২। তারেক ফকির (২৪), পিতা-মোঃ আমিনুর, উভয় সাং-পারইল ফকিরপাড়া, থানা-রাণীনগর, জেলা নওগাঁদ্বয়। আজ সকাল ১০টা হইতে সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে শ্রমিক হিসাবে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যুবরণ করেন। অপর বজ্রপাতে রাণীনগর থানাধীন ০৫নং বড়গাছা ইউনিয়নের মোঃ নয়ন তালুকদার(৩২), পিতাঃ হাসেন তালুকদার,সাং-গুয়াতা আটনিটা,থানাঃ রাণীনগর, জেলাঃ নওগাঁ কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যুবরণ করেন। বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন ডিসিস্টদ্বয়কে মৃত অবস্থায় দেখিতে পাইয়া তাহাদ্বয়ের বসতবাড়িতে নিয়ে আসে।

রাণীনগর থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডিসিস্ট এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। অনুগ্রহপূর্বক আকাশে মেঘের শব্দ শুনলে ধান কাটা বাদ দিয়ে বাসায় চলে চলে আসুন। আপনার জীবন সবকিছুর চেয়ে মূল্যবান। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নিয়ে যে কোন বাসায় আশ্রয় নিন। আকাশ মেঘের শব্দ শুনলে নিরাপদ আশ্রয়ে থাকুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট