নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: আজ নওগাঁ জেলার রানীনগর থানা এলাকায় বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, ১। আক্কাস ফকির (৫৮), পিতা- মৃত আসাদ ফকির, ২। তারেক ফকির (২৪), পিতা-মোঃ আমিনুর, উভয় সাং-পারইল ফকিরপাড়া, থানা-রাণীনগর, জেলা নওগাঁদ্বয়। আজ সকাল ১০টা হইতে সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে শ্রমিক হিসাবে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যুবরণ করেন। অপর বজ্রপাতে রাণীনগর থানাধীন ০৫নং বড়গাছা ইউনিয়নের মোঃ নয়ন তালুকদার(৩২), পিতাঃ হাসেন তালুকদার,সাং-গুয়াতা আটনিটা,থানাঃ রাণীনগর, জেলাঃ নওগাঁ কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যুবরণ করেন। বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন ডিসিস্টদ্বয়কে মৃত অবস্থায় দেখিতে পাইয়া তাহাদ্বয়ের বসতবাড়িতে নিয়ে আসে।
রাণীনগর থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডিসিস্ট এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। অনুগ্রহপূর্বক আকাশে মেঘের শব্দ শুনলে ধান কাটা বাদ দিয়ে বাসায় চলে চলে আসুন। আপনার জীবন সবকিছুর চেয়ে মূল্যবান। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নিয়ে যে কোন বাসায় আশ্রয় নিন। আকাশ মেঘের শব্দ শুনলে নিরাপদ আশ্রয়ে থাকুন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর