1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সোমবার(২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক রিটানিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তার আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং উন্নত গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন, বিগত দিনে জনগণের যে অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চায় আমি বদ্ধপরিকর। আমি রাজশাহী-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

এবি পার্টির নেতাকর্মীরা জানান, ড. মুহাম্মাদ আব্দুর মহাসেনীর হাত ধরে তানোর-গোদাগাড়ীতে নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন- “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”। এ সময় সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট