1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী স্টেশনের স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে ২২ লাখ টাকার ক্লিনিং পণ্য হেরফেরের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………..

রাজশাহী স্টেশনের স্যানিটারি ইন্সপেক্টর জীবন সরকারের বিরুদ্ধে ২২ লাখ টাকার ক্লিনিং পণ্য ব্যয়ের হিসাবে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ের অডিট দপ্তর স্যানিটারি ইন্সপেক্টরের দপ্তরে অভিযান চালায়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ক্লিনিং পণ্য ব্যয়ের রেজিস্টার খাতা পর্যন্ত অডিট দপ্তরের কর্মকর্তাদের পরিদর্শন করতে পারেননি।

 

অডিট দপ্তরের দেয়া তথ্য মতে, গত বছরের ২০ জুলাই মাসে হারপিক, ফিনাইল, ব্লিচিং পাউডার সহ রেলওয়ে স্টেশন পরিচ্ছন্নতার জন্য ২২ লাখ টাকার ক্লিনিং পণ্য ক্রয় করা হয়। পরে সেগুলো সেনেটারি ইন্সপেক্টর জুয়েলকে বুঝিয়ে দেয়া হয়।

 

স্যানিটারি ইন্সপেক্টর জুয়েল সরকারের অধীনে ৩৮ জন ক্লিনার কাজ করেন। স্যানিটারি ইন্সপেক্টর এসব ক্লিনারদের ডিউটির সময় ঠিক করে দেন। পাশাপাশি কোন ক্লিনারকে পরিছন্নতার জন্য কী পরিমান ক্লিনিং পণ্য দেওয়া হচ্ছে তাও রেজিস্টার খাতার মাধ্যমে নথিবদ্ধ করে রাখার নিয়ম রয়েছে।

 

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের অডিট শাখা স্যানিটারি ইন্সপেক্টরের দপ্তর পরিদর্শনে আসলে ক্লিনিং পণ্য ব্যয়ের কোন হিসাব দেখাতে পারেননি জুয়েল। দেখাতে পারেননি ক্লিনারদের ডিউটির রেজিস্টার খাতাও।

 

রাজশাহী রেলওয়ের হিসাব কর্মকর্তা কাম পরিদর্শক ইসরাক কামাল জানান, স্যানিটারি ইন্সপেক্টর জুয়েলের বিরুদ্ধে অভিযোগ তিনি ২২ লাখ টাকার ক্লিনিং পণ্য খরচ বা ব্যয় করলেও তা কোথায় কিভাবে খরচ করেছেন তা বলছেন না। রেজিস্টার খাতাতেও তা উল্লেখ নেই। সেই সাথে তিনি ক্লিনারদের কার কখন ডিউটি সেই খাতাও অডিট কর্মকর্তাকে প্রদর্শন করতে পারেননি। তাকে রেজিস্টার খাতা নিয়ে আনতে বলা হলেও তিনি খাতাটি নিয়ে আসছেন না। অডিট শেষে জীবনের বিরুদ্ধে প্রতিবেদন প্রদান করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

 

রাজশাহী স্টেশনের স্যানিটারি ইন্সপেক্টর জীবন সরকারের সঙ্গে এবিষয়ে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে চাননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট