1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী মোহনপুর ৬৫০ লিটার চোলাইমদসহ পুলিশের হাতে গ্রেফতার হলো মাদক ব্যবসায়ী জেকের

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি………………………………………….

রাজশাহী মোহনপুর উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে মাদক ব্যবসায়ী জেকের আলী। গত ২৩শে জুলাই রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কেশরহাট পৌর সভার হরিদাগাছি গ্রামের মৃত আনসার সোনারের ছেলে জেকের আলী (৪৯)কে তার নিজ গ্রাম থেকে আটক করেন থানা পুলিশ।

 

থানাসূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হরিদাগাছি গ্রামে দেশীয় চোলাইমদ তৈরী ও বিক্রি করা হচ্ছে। এমন খবর পেয়ে ওসি হরিদাস মন্ডলের নের্তৃত্বে এসআই ইব্রাহিম খলিলুল্লাহ, সাখাওয়াত হোসেন, এ এসআই জোবায়ের সহ সঙ্গীয় অফিসার ফোর্স সেখানে অভিযান চালায়।সে সময় ৬৫০ লিটার চোলাইমদ সহ জেকের আলীকে হাতেনাতে আটক করে পুলিশ।

 

থানার ওসি হরিদাস মন্ডল জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেকের আলী পুলিশকে জানায় দীর্ঘদিন ধরে দেশীয় চোলাইমদ অবৈধ ভাবে উৎপাদন করে, মোহনপুর থানাসহ জেলার বিভিন্ন স্হানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।তার নামে মোহনপুর থানার ১৪ টি ও বাগমারা থানায় ১টি মামলা রয়েছে।এ বিষয়ে জেকের আলীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট