1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা 

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# নিজস্ব প্রতিবেদক……………………………………
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে আজ ২৪ এপ্রিল রাজশাহী মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় সিটি হাটের পশ্চিমে ওবাই এর মোড় সংলগ্ন মেসার্স তৃপ্তি কেমিক্যাল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ হতে প্রায় ২০ হাজার পিস ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ এবং তিন লক্ষ পিস লেবেল/প্যাকেট জব্দ করা হয়। সেই সাথে উৎপাদনে ব্যবহৃত অবৈধ ও নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী মোঃ শামীম রেজার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। একই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
একই অপরাধে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজ হতে প্রায় ৪০ হাজার পিস ‘আইস ললি’ জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী মোঃ শফিকুল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত জে.কে ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সফট ড্রিংকস পাউডার’ বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ০৬ কার্টুন ‘সফট ড্রিংকস পাউডার’ জব্দ করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা  মোঃ শরীফ হোসেন ও  প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট