1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী বিএমডিএতে সাংবাদিকের ওপর হামলা, অবস্থানে সুষ্ঠু বিচার দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ ………………………….

রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হয়েছেন এটিএন নিউজের প্রতিবেদক ও ক্যামেরাপারসন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম।

 

বুলবুল হাবিব জানান, কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসছেন কি না,  সে বিষয়ে সংবাদ সংগ্রহ করতে বিএমডিএ কার্যালয়ে যান তারা। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ কার্যালয়ে ঢোকেন। এ সময় সেখানে সাংবাদিকদের দেখে ক্ষুব্ধ হন তিনি। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে- এ নিয়ে চড়াও হন।

 

বুলবুল বলেন, ‘এর পর পরই নির্বাহী পরিচালক ওপরে চলে যান। কিছুক্ষণ পর ১৫ থেকে ২০ জন লোক এসে আমাদের ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। ক্যামেরা ভেঙে ফেলে। মারধরে রুবেল কানে গুরুতর আঘাত পান। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় থানায় একটি জিডিও করা হবে বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রশিদকে ফোন দেয়া হলেও তা তিনি ধরেননি।

 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম  বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে হামলার প্রতিবাদে বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহীর সাংবাদিকেরা। সাড়ে ১১টার দিকে তাদের সঙ্গে কথা বলেন বিএমডিএ চেয়ারম্যান আকতার জাহান। এ সময় হামলাকারী ও নির্দেশদাতাদের অপসারনের দাবি জানান সাংবাদিকেরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট