1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী বাঘায় আম গাছ থেকে পড়ে রামেকে চিকিৎসাধীন আহত শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা(রাজশাহী) প্রতিনিধি………………………………………………..

বাঁচার লড়াইয়ে জীবন যুদ্ধে হেরে গিয়ে মঙ্গলবার(১৬ মে’২৩) বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত শ্রমিক ফজলুর রহমান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই নজুরুল ইসলাম।

 

তিনি জানান, গত শুক্রবার দৈনিক মজুরিতে আম গাছে কীটনাশক ঔষধ স্প্রে করার সময় গাছ থেকে পড়ে গিয়ে মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। নের্তৃস্থানীয় আব্দুল কাদের জানান, ফজলুর রহমান বাঘা পৌর সভার বানিয়া পাড়া গ্রামের আব্দুল ওয়াবের ছেলে। স্ত্রীসহ তার ১টি কণ্যা সন্তান রয়েছে।

 

এদিকে আশরাফুল ইসলাম নামের একজন দৃষ্টি আকর্ষন করে তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমগাছে কীটনাশক দেয়া বা আম নামানোর কাজ করতে গিয়ে প্রতি বছর অনেক শ্রমিক নিহত বা পঙ্গু হচ্ছেন। তাদের কাজের জন্য কোন নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করা হয় না। আম ব্যবসায়ীগণ নামমাত্র মূল্যে তাদের কে দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ন এ কাজ করিয়ে নেন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজটি করার কৌশল খুঁজে বের করা দরকার বলে দাবি করেছেন তিনি। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাঘা উপজেলা কার্যালয়ের কৃষি অফিসার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে উদ্যোগ নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট