1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল কলেজে ট্রাফিকের এডিসি হেলেনা’র সচেতনতা মূলক সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………………………………

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। আইনি যেকোনও সমস্যা, সংকট বা বিপদে নাগরিকদের প্রথম ভরসা বাংলাদেশ পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় শহর থেকে গ্রামে সবখানে দিনরাত দায়িত্ব পালন করে চলেছেন পুলিশ সদস্যরা। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগান নিয়ে নানা ধরনের সেবা দিচ্ছে বাহিনীটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশে সৃষ্টি করা হয়েছে নানা ধরনের ইউনিট। তবে যানবাহন, স্বাস্থ্য, জনবল ও লজিস্টিকসহ নানা সংকটে জর্জরিত বিশাল এই বাহিনী। সেসব সংকট, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করে যাচ্ছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ।

রাজশাহীতে কম ধারণক্ষমতার সড়কে বেশি যানবাহন, ফুটপাত দখল, নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত রিকশা চলাচল, দক্ষ চালকের অভাব নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা, মোবাইল কোর্ট পরিচালনাসহ বহুমাত্রিক কর্মকান্ডের মাধ্যমে জনজীবনে শান্তি প্রতিষ্ঠা, অধিকার ও সামাজিক ভারসাম্য রক্ষাসহ উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি অনবদ্য ঐতিহ্য লালন করে আসছে। আর সে কারণেই এডিসি হেলেনা আক্তার সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একাগ্রতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে গত ২১ আগষ্ট ২৩ শোকাবহ দিনে যোগদানের পর হতে প্রতিদিন নিরলস পরিশ্রমের মাধ্যমে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের এ মানবিক কর্মকর্তা এডিসি হেলেনা আক্তার বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩০ জন শিক্ষার্থী, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৮১জন শিক্ষার্থী, বালাজান নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী ও সর্বশেষ ৯ অক্টোবর সোমবার সাড়ে এগারোটায় বঙ্গবন্ধু কলেজ ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বাল্যবিবাহ, নারী নির্যাতন, অপহরন, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব‍্যবহার, আত্মহত‍্যা, ট্রাফিক আইন; মাদক সেবন প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।

বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল মো: কামরুজামান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ সহকারী উপ পুলিশ কমিশনার (এডিসি) ট্রাফিক হেলেনা আকতার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ।আলোচনা সভায় এইচএসসি শিক্ষার্থীদের মাঝে সচেতন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট