1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী নগরীর দুইটি কবরস্থান ও একটি সড়কের আলোকায়নের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………………

রাজশাহী মহানগরীর টিকাপাড়া ও হেতেমখাঁ কবরস্থান  হাইমাস্ট পোলে এবং ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে পোস্টাল একাডেমি ও ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে বিজিবি গেট পর্যন্ত সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় পৃথক তিনটি প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে এই আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

 

উল্লেখ্য, মহানগরীর টিকাপাড়া করস্থানে ৩টি ও হেতেমখাঁ কবরস্থানে দুইটি হাইমাস্ট পোলে আলোকায়ন করা হয়েছে। আর ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে পোস্টাল একাডেমি ও ম্যাচ ফ্যাক্টরি মোড় হতে বিজিবি গেট পর্যন্ত ৪৩টি দৃষ্টিনন্দন সড়কবাতির পোল বসানো হয়েছে, প্রতিটি পোলে রয়েছে তিনটি করে লাইট।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোক কবির সেন্টু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মনিরুজ্জামান মনি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবু বাক্কার কিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী ইনজামুল হক, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, মিনহাজুল আবেদীন, তানভির হাসান সজীব, পূজন দাস, কামাল পারভেজ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট