1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী দুর্গাপুর ইউএনও'র মোবাইল নম্বর ক্লোনকারী গ্রেফতার লালমনিরহাটে - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী দুর্গাপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোনকারী গ্রেফতার লালমনিরহাটে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন ………………………….

রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে গত ১৭ জুলাই হ্যাকারচক্র ফোন করে সরকারি কাজ দেয়ার কথা বলে “নগদ”এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেয় এই হ্যাকার চক্রটি ঘটনাটি ইউএনও দুর্গাপুরকে জানালে তিনি থানায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

 

পরবর্তীতে জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের একটি টিম পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং “নগদ” এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে সনাক্ত করা হয় এবং  লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল ও  এএসআই সেলিমের সহযোগিতায়  ইউএনও এর মোবাইল নম্বর ক্লোনকারীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তির  নাম রাকিবুল ইসলাম, সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।

 

এ বিষয়ে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।  গ্রেফতারকৃত রাকিবুলের বিরুদ্ধে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট