1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহী জেলা মিশুক ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সদস্যদের মাঝে মৃত্যু, কন্যাদায়, শিক্ষা ও চিকিৎসা অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৭ ফেব্রুয়ারি ২০২৩……………………………………..

রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সদস্য ও পরিবারবর্গের মাঝে মৃত্যুজনিত, কন্যাদায়, শিক্ষা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের অনুদানের অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র মহোদয় রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের মহতি এই উদ্যোগের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

 

রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল ও রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।

 

উল্লেখ্য, অনুষ্ঠানে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে মরহুম আসাদের পরিবারকে ৩০ হাজার টাকা, ১১জন সদস্যকে কন্যাদায় হিসেবে ১৫ হাজার করে টাকা, ৯জন সদস্যকে শিক্ষাভাতা হিসেবে ৩ হাজার করে টাকা ও চিকিৎসা অনুদান হিসেবে দুইজনকে ২ হাজার করে এবং দুইজনকে ১ হাজার করে অনুদান প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট