1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান সমর্থকরা এমপি বাহিনীর হামলার শিকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী…………………………..

জেলার জেলা পরিষদ নির্বাচনে প্রচারণার সময় প্রতিপক্ষের দ্বারায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার। শুক্রবার (৭ অক্টোবর) সকালে নগরীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘটনা গুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ অক্টোবর রাত সাড়ে দশটায় রাজশাহীর মোহনপুরে প্রচারণার সময় স্থানীয় এমপি আয়েন উদ্দিনের উপস্থিতিতে তার সহযোগিরা প্রচার-প্রচারণা কারীদের উপর হামলা চালায়। এ ঘটনায় মারধর গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের মোবাইল ফোন, টাকা সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ আনেন । তিনি দাবি করেন নির্বাচনে অংশ নেয়ার পর থেকেই তাকে নানাভাবে হুমকি ভয়-ভীতি দেখানো হচ্ছে। গত ১৫ দিনের মধ্যে জেলার দুর্গাপুর ও বাঘায় প্রচারণার সময় তার ওপর বারবার হামলা হয়। এরই মধ্যে তার নেতাকর্মী ১৯ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে প্রতিপক্ষ।

 

এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর ইকবালের কাপ-পিরিচ প্রতীকে নির্বাচন কমিশনের দেয়ার নির্দেশনা অমান্য করে কয়েকগুণ বেশি পোস্টার ব্যানার ফেস্টুন ছাপিয়ে প্রচারণার অভিযোগ করেন তিনি। বর্তমানে এ প্রার্থী নিজেকে নিরাপদ মনে করছেন না, তাই রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের এবং তার ভোটারদের নিরাপত্তা জন্য আকুল আবেদন জানান তিনি। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না বলে তিনি সংশয়ের প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট