1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

রাজশাহীর হাট-বাজারগুলো ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখলে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,,…………………………………

 

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অনেক হাট-বাজার স্থানীয় মেয়র-চেয়ারম্যানের সহতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখলে রয়েছে। তারা ইচ্ছামত খাস,অর্পিত ও চয়েস ল্যান্ডের সম্পত্তি জবর দখল করে মার্কেট বানিয়ে পজিশন বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতছেন। হাট-বাজারে টোল আদায়ের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে ব্যাপক চাঁদাবাজি করছে।

 

এছাড়া বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা সাব ইজারাদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছেন। হাট-বাজার গুলোতে পন্য বিক্রির তুলনায় চলছে অতিরিক্ত টোল আদায়ের নামে ইংরেজদের ন্যায় অত্যাচার করলেও যেনো দেখার কেউ নাই। তাই ভুক্তভোগীরা ঊর্ধ্বতন প্রশাসনের হস্তপেক্ষ কামনা করেছেন। এলকাবাসি সুত্রে জানাগেছে, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মেয়র-চেয়ারম্যানরা হাট ও হাট সংলগ্ন সরকারি খাস,অর্পিত ও চয়েস ল্যান্ডের সম্পত্তি জবর দখল করে সেখানে মার্কেট বানিয়ে পজিশন বিক্রি করছেন।

 

আর এসব ঘরের পজিশন আট থেকে দশ লাখ টাকা করে বিক্রয় করা হচেছ। এবং হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বলে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। এছাড়া হাট-বাজারের মধ্যে টিন সেডের ঘর তৈরী করে সেখানেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে পজিশন বিক্রি করা হচেছ। নাম প্রকাশে অনিচ্ছুক হাটের এক তরকারী ব্যবসায়ী বলেন, তারা প্রথমে টিনের ঘর তৈরী করে পরে মোটা অঙ্কের টাকা নিয়ে পজিশন বিক্রি করে দেন এটাই তাদের আসল ব্যবস।া আর টোল আদায়ের নামে চাঁদাবাজি সেটা তো রয়েছেই।

 

চলতি বছরে হাট-বাজার ইজারদার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠি-শোাঠা হাতে পাহারা বসিয়ে ঘর নির্মাণের কাজ করছে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের লাঠি পেটা করার হুমকি দিয়ে হাট ছাড়া করেছে। এছাড়াও টোল আদায়ের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ তো রয়েছেই।

 

এ সময় ঘর নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ইজারদাররা দম্ভোক্তি প্রকাশ করে বলেন, এসব লিখে লাভ নাই ভাগ যায় ওপর মহলে। তারা হাট ইজারা নিয়েছেন হাটের ভালমন্দ দেখার দায়িত্ব তাদের। তবে সব মিলিয়ে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের হাট-বাজার গুলো ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখলে রয়েছে। এই সব বিষয়ে সচেতন ভুক্তভুগিরা রাজশাহী জেলা প্রশাসকসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু দৃষ্টি কামনা করেছেন।#
সান/০১১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট