1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

রাজশাহীর মোহনপুরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হাফিজুর, সম্পাদক কাইয়ূম নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর, রাজশাহী প্রতিনিধি………………………………………………………

রাজশাহী মোহনপুর উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি মোহনপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন/২০২২ আজ ১০শে ডিসেম্বর রোজ শনিবার বেলা ১১ টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা শাখার বাশিসের সভাপতি হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার তপন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা শাখার বাশিসের সভাপতি মজিবুর রহমান সরকার।

 

এই সময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা, সোহরাব আলী খান, শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, প্রধান শিক্ষক আবুল হোসেন, সুলতানা মেহেবুব শাপলা,  নওশাদ আলী, মুন্জুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সম্পাদক, ও সাংগঠনিক পদে ২ জন করে প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতির মোহনপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এম, এ, কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বদের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট