1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে জামানত হারালেন ৫৪ প্রার্থীর মধ্যে দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে ৫মেয়র প্রার্থীসহ ৫৪ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তারা।

 

মেয়র পদে জামানত হারানো ২জন হলেন- দলীয় প্রতীক বিহীন পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত)কামাল হোসেন (কম্পিউটার),নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস (মোবাইলফোন)। এই দুই মেয়র প্রার্থী ছাড়াও জামানত হারিয়েছেন- সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১৪ জন । এরা হলেন-সংরক্ষিত মহিলা আসন ২ এর মোসাঃ রঞ্জনা বেগম(চশমা), ৩ এর পাপিয়া সুলতানা(দ্বিতল বাস),মোসাঃ রিনা খাতুন(আনারস)। সাধারন ওয়ার্ড কাউন্সিলর-১ এর রাশিদুল ইসলাম(ডালিম),২ এর রেজাউল করিম(ডালিম),৩ এর মোঃ সজল আহমেদ(টেবিল ল্যাম্প),মোঃ সাইফুল সেখ(পাঞ্জাবি),৪ এর মোঃ আরিফুল ইসলাম(টেবিল ল্যাম্প),মোঃ মাহাবুল ইসলাম সুমন(ব্লাকবোর্ড),৫ এর মোঃ আমিরুল ইসলাম(ডালিম),মোঃ মিজানুর রহমান(উটপাখী),৬ এর মোঃ ফিরোজ আলী(ডালিম),মোঃ মহিদুল ইসলাম((টেবিল ল্যাম্প) ও ৮ নম্বর ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান(পানির বোতল)। সদ্য সমাপ্ত নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ মোট ৫৪ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩৬ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ১৩ জন।

 

উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর বৃহসপতিবার বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ শেষে রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, পৌর নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৪ হাজার ১১০ এবং বাতিল ভোট ১৬৯টি। মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬৬৯।

 

বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ‘নারিকেল গাছ’ প্রতীকে পেয়েছেন ৩,৪৮৫ ভোট, বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন‘কম্পিউটার’প্রতীকে পেয়েছেন ১,৯৮৩ ভোট। অন্যদিকে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর পাওয়া ভোটের চেয়ে ১১ হাজার ৬১১ ভোট কম পেয়ে ৫ম হয়েছেন ভোট পাগল ইসরাফিল বিশ্বাস। তিনি ‘মোবইল ফোন’ প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট