1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর বাঘায় ৪১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………….

রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ৪১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪-সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো: ইসলাম আলী (২৮) ও সেলিম হোসেন(৩৫) ।

জানা যায় , সোমবার রাতে বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সবুজ রানা ও উপ-পরিদর্শক নুর আফসার আলীর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করে গোকুলপুর এলাকা থেকে জোত কাদিরপুর গ্রামের আফসার আলীর ছেলে ইসলাম আলীকে ২০০ বোতল ও পাকুড়িয়া এলাকা থেকে আতারপাড়া গ্রামের আকবর হাওলাদারের ছেলে সেলিম হোসেনকে ২১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।

পুলিশ জানায়,নদী পথে ভারত থেকে আমদানি করা ফেন্সিডিলগুলো তারা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, আটককৃত দু’জনের নামে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট