1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘায় কেজিতে আলুর দাম বেড়েছে ৫ টাকা, কাঁচা মরিচ ও আদার বাজারে আগুণ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………….

কাঁচা মরিচ ৩৬০ টাকা আর আদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। বুধবার(৬-৭-২০২৩)বিকেল পর্যন্ত বাঘা উপজেলার বাজারে এই দামে বিক্রি হয়েছে কাঁচা মরিচ-আদা। তবে আগের তুলনায় কাঁচা মরিচের দাম কমলেও আদার দাম কমেনি । আর কেজিতে আলুর দাম বেড়েছে ৫টাকা। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। গত ২দিন আগে বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি ।

 

ক্রেতারা বলছেন, বাজারে তদারকি না থাকায় ইচ্ছা মত দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। বিক্রেতার দাবি, বাজারে আমদানি কম কাঁচা মরিচের । তবে কাঁচা মরিচের দাম কমলেও আলুর দাম আরও বাড়তে পারে বলে ধারণা ব্যবসায়ীর।

 

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি। আগের দিন ১ কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে। জানা যায় ,বেশিরভাগ কাঁচা মরিচ-আলু বাজারে আসে বগুড়ার হাট থেকে। পাইকারি ব্যবসায়ীরা সেখান থেকে কিনে উপজেলায় বিক্রি করেন। হাত ঘুরে সেই মরিচ-আলু খুচরা বাজারে বিক্রি হয়। বাঘা বাজারের জহুরুল নামে এক বিক্রেতা বলেন, বাজারে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ টাকা। আগের তুলনায় কেজিতে কমেছে ২৪০ টাকা। আদা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০০ টাকা।

 

রান্টু হোসেন নামের এক ক্রেতা জানান, বাজারে কোন তদারকি নেই। একেক দোকানে একেক দাম। কাঁচা মরিচ আর আদা এখন গলার কাঁটা হয়ে গিয়েছে। আদা-মরিচ কিনতে গেলে পেঁয়াজ-রসুন,ূআলু কেনা যায় না। বাঘা বাজার কমিটির সভাপতি সহিদুল ইসলাম বলনে, আমদানি কমের অজুহাতে ঈদের আগের দিন থেকে কাজারে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়েছে। মরিচের দাম কিছুটা কমলেও দাম কমেনি আদার,বেড়েছে আলুর দামও।

 

উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভ’মি) জুয়েল আহমেদ বলেন,গত মঙলবার আমি নিজেও ৪০০ টাকা কেজি হিসেবে কাঁচা মরিচ কিনেছি। তার ভাষ্য, বাজার তদারকি করেও সুফল মিলছেনা। এর মূল কারণ বড় ব্যবসায়ীরা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট