1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারা মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার, আসাদ মুগাইপাড়া এলাকার ত্রাস

  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী,  বাগমারা থেকে……………………………

বাগমারা উপজেলার মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। সম্প্রতি মুগাইপাড়া গ্রামে মারামারির ঘটনায় সুলতান সরদারের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদসহ ৬ জনের নাম উল্লেখ করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ মুগাইপাড়া গ্রামে বাড়ির পানি নিষ্কাশনের একটি ড্রেন নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে মারামারির ঘটনা পর্যন্ত ঘটে। ওই ঘটনায় সুলতানের পরিবারের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার কথা বলা হলেও সেটা হয়নি। মারামারির ঘটনায় অবশেষে ৮ই এপ্রিল মামলা দায়ের করা হয়েছে। মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদের হুকুমে সুলতানের পরিবারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

 

মামলার অন্যান্য আসামীরা হলো আয়ুব আলী, মাসুদ রানা, মঞ্জুর রহমান, আফজাল হোসেন এবং মাবিয়া। হাফিজ আল আসাদ মুগাইপাড়া এলাকায় এক আতংকের নাম। এই নামে অনেক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী বলেন, মারামারির মামলায় হাফিজ আল আসাদকে গ্রেপ্তার করা হয় এবং পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট