1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা…………………………………………….

রাজশাহীর বাগমারায় আওয়ামীলীগ সভাপতির ইন্ধনে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ৪৪ ধারা লঙ্ঘনের ঘটনাটি ঘটে উপজেলার ০৫ নং আউচপাড়া ইউনিয়নের  মোগাইপাড়া গ্রামে। সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার (২৪ নভেম্বর/২২) সকাল সাড়ে দশ ঘটিকার দিকে মোগাইপাড়া মৌজায় ৪৪ ধারা জারিকৃত পুকুর রক্ষণাবেক্ষণের চেষ্টা করেন কয়েকজন লোক।

 

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন থেকে মোগাইপাড়া গ্রামের আবুল কাশেম  কবিরাজের পুত্র মাসুদ রানা ও । আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদের মধ্যে বিরোধ চলে আসছে। সূত্র নিশ্চিত করেছে, মাসুদ রানা বিবাদমান পুকুরটি অপর শরিক মারুফ হাসানের নিকট ২২ ফেব্রুয়ারি ২০২১ সালে লিজ গ্রহণ করেন।

 

পরবর্তীতে  মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে  মারুফ, ভিকটিম মাসুদ রানার ক্ষতি করার মানসে ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়ম বর্হিভূত ভাবে সাবলিজ প্রদান করেন।

 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-হামালার ঘটনা ঘটে। গত ১২ই নভেম্বর ২০২২ ইং তারিখে সরদার জান মোহম্মদ তাঁর লোকজন নিয়ে এসে পুকুর জবর দখলের চেষ্টা করেন।

 

মাসুদ রানা সংবাদকর্মীদের নিকট অভিযোগ করেন, সরদার জান মোহাম্মাদের ইন্ধনে তাঁর ছেলে তুহিন, রায়হান এবং মির্জাপুর গ্রামের  হাসেন আলীর পুত্র মোজাফফর ও মোগাইপাড়া গ্রাামের মৃত আশরাফুলের পুত্র মাহফুজ ২০/২৫ জন ক্যাডার বাহিনী নিয়ে আগাছা/কচুরিপানা নাশক স্প্রে করার চেষ্টা করে। উল্লেখ্য মাসুদ রানা গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন।

 

ভুক্তভোগী মাসুদ রানা মাছ চাষ ও রক্ষণাবেক্ষণ  করতে পারবেন বলে  বাগমারা থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ জারি করা হয়েছে। ৪৪ ধারা অমান্যে স্থানীয় প্রধান শিক্ষক হাফিজ আল আসাদের ভাষ্য, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

 

সাবেক চেয়ারম্যান জান মোহাম্মাদের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি,  সে কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। মুঠোফোনে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট