1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় ডিবির অভিযানে প্রাইভেটকার থেকে ২,১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা (রাজশাহী) থেকে…………………………

বাগমারায় রাজশাহীর জেলা ডিবি পুলিশের অভিযানে ২১০০ পিচ ইয়াবাসহ ৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সনাতন চক্রবর্তী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারসহ এসআই মাহাবুব আলম ও সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

গেপ্তারকৃতরা হলেন, বাগমারা থানার দানগাছি গ্রামের মোকছেদ শাহ্ এর ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে সাব্বির (২৭) বর্তমানে ঢাকা আশুলিয়া থানার পলাশবাড়ী গ্রামের (হাসুর বাড়ির ভাড়াটিয়া), বাগমারা থানার সাদোপাড়া ভবানীগঞ্জ পৌরসভার মৃত আতাউর রহমানের ছেলে আফজাল হোসেন (৪০), গাজীপুর থানার দক্ষিণ লতিফপুরের মৃত খন্দকার লোকমানের ছেলে খন্দকার শাহীন (৫৫), এরশাদ আলীর ছেলে রিপন আলী (২৭), সাইফুল ইসলাম ভুট্টুর ছেলে নাহিদ হাসান (২০) তারা উভয়ে বাগমারা থানার উত্তর একডালা এলাকার বাসিন্দা।

 

গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা বাগমারা চাঁনপাড়া হ্যলিপ্যড মাঠের মধ্যে মাদক নিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহন করে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। ওই সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ২,১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন কাজে ব্যবহৃত ১টি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কার এবং ১টি পুরাতন কালো রংয়ের মোটরসাইকেল সহ হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট