1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় আ’লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসিক ইসলাম, বাগমারা প্রতিনিধি………………………………………………………..

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশ এবং আওয়ামী লীগের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর মতো প্রেরণাদানকারী মানুষ আর হয় না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সময় প্রেরণা দিয়েছেন জাতিকে এগিয়ে নিতে। দেশের মানুষের জন্য কাজ করতেন।

 

এমপি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পাশে থেকে ছিলেন বলেই জাতির কল্যাণে সর্বদায় কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর সহযোগিতায় সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর প্রতিটি সংগ্রামে তিনি সাহস এবং প্রেরণা দিয়েছেন।

 

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৪ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন দ্বাদশ জাতয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে আহবান জানান।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাচেন আলী, আতাউর রহমান, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসমাইল হোসে সান্টু প্রমুখ।

 

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট