1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ ও মুঞ্জুর রহমান মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরম-

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধি…………………………………….

রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ ও মুঞ্জুর রহমান মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরম আকার দারণ করেছে। এরই জের ধরে এবং পূর্ব শত্রুতার জেরে শিশুদের  উপর ন্যাক্কারজনকভাবে হামলা ঘটনা ঘটিয়েছে, যা অনাবিক।এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরণের অনাকাংখিত ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

অভিযোগসুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের সারন্দী গ্রামের দক্ষিনপাড়ায় এঘটনা ঘটেছে। সরন্দী গ্রামের মফিজ উদ্দিন ছেলে জীম(১০)ও আঃ মান্নান এর ছেলে নোমান হোসেন(০৯) শনিবার সকালে তাদের নিজের জমিতে পটোল দেখতে যাওয়ার সময় তারা প্রতিপক্ষের হামলার শিকার হয়।

 

এসময় তাদের বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মারধর করে ও বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে হামলাকারীরা। শিশুদের উপর হামলাকারীরা হলো সারন্দী গ্রামের আসাদ আলীর ছেলে মুঞ্জুর রহমান, মৃত হসব আলীর ছেলে কাজিম উদ্দিন,মৃত মহির উদ্দিনের ছেলে রহিদুল ইসলাম, মৃত হোসেন প্রাং এর ছেলে কাউছার আলী, মৃত জানিকুল্যার ছেলে মতলেবুর রহমান, মেছের আলীর ছেলে মিলন ও তারেক, আবুল হোসেনের ছেলে আলামিন হোসেন, ছামান আলীর ছেলে রাজু, মুঞ্জুর রহমানের ছেলে মিজানুর রহমান, মৃত লালুর ছেলে মেছের আলী, জরিফ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন।

 

এ সময় শিশু জীম ও নোমান হামলাকারীদের লাঠির আঘাতে জখম হয়েছে। আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার আউচপাড়া ইউনিয়নের নামাই বিলের কমিটি গঠনকে কেন্দ্র করে আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ ও মুঞ্জুর রহমান দুটি ভাগে বিভক্ত হয়ে দন্দে জড়ান। পরে তারা গত ১৮মে বাড়িঘরে হামলা করলে ১৯মে সারন্দী গ্রামের ইমান আলীর ছেলে মফিজ উদ্দিন বাদী হয়ে বাগমারা থানায় মামলা করেন। আর এই মামলায় আটক হয়েছিলেন সারন্দী গ্রামের হসব আলীর ছেলে কাজিম উদ্দিন ও মৃত হোসেন প্রাং এর ছেলে কাউছার আলী(কাছো)।কাউছারের ছেলে মাহফুজ (উজ্জল), ভীকোর ছেলে আঃ আজিজ। এদের মধ্যে কাজিম উদ্দিন ও কাউছার জামিনে বেরিয়ে এসে শিশুদের উপর হামলা করেছে বলে জানান

 

এলাকাবাসি। অভিযোগকারী মফিজ উদ্দিনের স্ত্রী জেসমিনের সাথে কথা বললে তিনি বলেন আমার ছেলের উপর হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আফজাল হোসেন বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট