1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়ায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে অবৈধ পুকুর খনন চলছে, এসপির নিকট অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………

বাগমারা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ বেআইনী সম্মতিতে বাগমারায় পুকুর কাটার রীতিমত ধুম পড়েছে।কেউ কারো তোয়াক্কা না করে এবং সাধারণ মানুষের অসুবিধার কথা আমলে না নিয়ে ইচ্ছে মত ছুটছে।প্রশাসনকে এলাবাসি বার বার অভিযোগ করা সত্ত্বেও কোন রকমের আইনী ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন ও পুলিশ। ফলে তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

 

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া বিলে অবৈধ ভাবে পুকুর খনন ও উক্ত পুকুর খননের মাটি কাকড়ায় করে ফসল নষ্ট করে পাকা রাস্তা দিয়ে মাটি বহন বন্ধের জন্য রাজশাহী জেলার পুলিশ সুপার বরাবরে গত ৮ই জুন অভিযোগ পত্র দাখিল করেছেন অত্র এলাকার কৃষকগনের পক্ষ থেকে গোবিন্দপাড়া গ্রামের মৃত আশুতোষ চংদারের ছেলে অনুপ কুমার টুটুল।

 

অভিযোগপত্র সুত্রে জানা যায়, বিবাদী গোবিন্দপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আঃ কুদ্দুস(৪৫) ও সোলাইমানের ছেলে আব্দুস সামাদ আমার। পৈতৃক সম্পত্তি গোবিন্দপাড়া মৌজার ৪৯০৪, ৪৯৩৯, ৪৯৭৭ ও ৫১৪৮ দাগের ফসল নষ্ট করে জোরপূর্বক ট্রাক্টর গাড়িতে করে মাটি বহন করে পাকা রাস্তা দিয়ে অন্যত্র মাটি নিয়ে যাচ্ছে। এসময় তাদের বাধা দিতে গেলে বিবাদীগন আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ঐ পুকুর খনন হলে অত্র বিলের চারপাশের হাজার হাজার কৃষকগন চরম ক্ষতির মধ্যে পড়বেন, এজন্য জুরুরী ভিত্তিতে অবৈধ এই পুকুরটির খনন বন্ধের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, আজ অবধি জেলা পুলিশ চুড়ান্ত কোন নির্দেশ জারি করেনি। তাহলে কি পুলিশ সুপারকে দেয়া অভিযোগ ফাইল চাপ দেয়া হয়েছে না অন্য কোন রহস্যজনক কারণে পুলিশ সুপার কোন ব্যবস্থা নিচ্ছেন না তা এলাবকাসিকে ভাবিয়ে তুলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট