1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় নৌকার আদলে প্রস্তুত মঞ্চ, রবিবার রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসিক ইসলাম,বাগমারা, রাজশাহী থেকে…………………………………

রাজশাহী জেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বাগমারার ভবানীগঞ্জে। জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শেষ হয়েছে সকল কাজ। রবিবার সকাল সাড়ে ১০ টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলন স্থলের মঞ্চ। শতাধিক নেতৃবৃন্দ এক সাথে বসতে পারবেন ওই মঞ্চে। সেই সাথে সম্মেলন স্থলে আরো কয়েক হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে। জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

 

এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম। সম্মেলন উপলক্ষে এরই মধ্যে গেইট, তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে ভবানীগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকা। সেই সাথে সম্মেলন স্থল সহ এর আশপাশ রঙ্গিন হয়ে গেছে।

 

বাগমারায় জেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, সম্মেলন যেন কালারফুল হয় সে জন্য আগে থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলন সফল ও সার্থক করতে প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। কৃষকলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ঘটবে। উপজেলা পর্যায়ে হবে ব্যতিক্রমী জেলা কৃষকলীগের এক সম্মেলন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট