1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর পুঠিয়ার ২ ইউপি’তে নির্বাচনী হাওয়া ভালুকগাছিতে প্রচারণায় এগিয়ে তাকবীর হাসান

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………….

এবছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়ন পরিষদ ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকেই জোর প্রচারণা শুরু হয়ে গেছে প্রার্থীদের মাঝে। অনেকেই এখন থেকেই প্রচারণা করছেন নিজের পক্ষে। তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার এই দুই ইউনিয়নে ইতোমধ্যেই নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে।

 

এই দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ইভিএম’এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান তাকবীর হাসান তিনিও আটঘাট বেধে নেমেছেন নির্বাচনী মাঠে। চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার। তার ধারণা এবারও জনগণের মন জয় করে চেয়ারম্যান নির্বাচিত হবেন। রয়েছেন প্রচার প্রচারণায় ব্যাপক এগিয়ে। দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। দলের মনোনয়ন পেলে কাজ করবেন দেশ ও জাতির কল্যাণে।

 

বর্তমান ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসান বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে সব সময় চেষ্টা করেছি জনগণের পাশে থাকতে। সাধ্যমত চেষ্টা করেছি জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার। আমার ইউনিয়নে আমি ব্যাপক উন্নয়ন করেছি। আমি শতভাগ আশা করছি জনগণ আমাকে এবারও বিজয়ী করবে। আমি সব সময় অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করেছি। আমার সাথে রয়েছে মানুষের ভালোবাসা। আর আমার ইউনিয়নের সবাইকে নিয়ে এক সাথে এগিয়ে যেতে চাই। কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে এবার নির্বাচিত হতে পারলে সেই অসম্পূর্ণ কাজগুলো করে জনগণের আরো বেশি উন্নয়নের অংশীদার হয়ে থাকবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট