1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

রাজশাহীর পবা উপজেলায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি…………………………………………………..

রাজশাহীর পবা উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে পবা উপজেলার মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মহানগরীর দামকুড়া থানার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই থানার সূত্রাবন এলাকার আলমগীর হোসেনের ছেলে সুইট (৩১) এবং লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

আর আহতরা হলেন, দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস ইসলাম (৩২) এবং একই থানার নতুন কশবা এলাকার মানিক মিয়ার ছেলে মো. রিমন হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুরারীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক, দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেলটিতে তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন মারা যান। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছে। বাকিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট