1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবায় অটোরিক্সা চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীর পবায় অটোরিক্সা চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ……………………………………

 

রাজশাহী পবা উপজেলার মধুসুধনপুরের অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ১১ মামলার পলাতক আসামিকে আটক করেছে আরএমপি’র পবা মডেল থানা পুলিশ। আটককৃত আসামী মো: বিপুল বিশ্বাস (৩৭), সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী পশ্চিম টেংরী কাচারীপাড়া এলাকার মো: আব্দুর রাজ্জাক ওরফে রাজা বিশ্বাসের ছেলে।

 

পুলিশ  সূত্রে জানা যায়, রাজশাহী পবা উপজেলার মধুসুধনপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা গত ২৩ জুন  দুপুর দের ১.৩০ টায় নওহাটা ছাগলহাটে মসজিদের সামনে  ব্যাটারী চালিত অটোরিক্সাটি রেখে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যায়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখে তার অটোরিক্সাটি নাই।  সে তার আত্বীয়-স্বজনের সহায়তায় অটোগাড়ি খোঁজাখুঁজি শুরু করে।

 

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬ টায় বরইকুড়ি গ্রামের রাস্তা দিয়ে চুরি করা অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারবসহায়তায় পবা থানা পুলিশ একটি টিম আসামি বিপুলকে চোরাই অটো-সহ আটক করেন। এসময় আসামির কাছ থেকে দুইটি অটোর চাবি উদ্ধার হয়। আটককৃত আসামি বিপুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অটোরিক্সা চুরি-সহ ১১ টি মামলা রুজু রয়েছে। তার বিরুদ্ধে  পবা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট