1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর দুর্গাপুরে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধি ফুপু-ভাতিজির মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………………………………………..

রাজশাহীর দুর্গাপুর উপজেলা চত্বরে পুকুরের পানিতে পড়ে গিয়ে ফুপু ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রথমে আট বছরের ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে বাকপ্রতিবন্ধি ফুপু পানিতে পড়ে ডুবে যান। এতে দুই জনেরই মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ পুকুর থেকে ওঠায়। পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই জনের মধ্যে এক জনের নাম মেঘা খাতুন (৮) ও অন্য জনের নাম হিরা খাতুন (২৪)। মেঘা উপজেলা সদরের মোরশেদ আলীর মেয়ে এবং হিরা এরশাদ আলীর মেয়ে। তারা পরস্পর সম্পর্কে আপন ফুপু ও ভাতিজি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শৌচাগার থেকে ফিরে পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায় মেঘা। বিষয়টি দেখে তার ফুফু দৌড়ে এসে তাকে ওঠানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও পড়ে যান। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনিও আর উঠতে পারেননি। এতে পুকুরের পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মেঘা টয়লেট থেকে ফিরে পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। বিষয়টি দেখে তার ফুফু এসে তাকে ওঠানোর চেষ্টা করেন। তবে তিনিও পড়ে যান। তিনিও আর উঠে আসতে পারেননি। এতে পুকুরের পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট