1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর তানোরে বৃক্ষপ্রেমী জামিরুলের পরিচর্যায় বেড়ে উঠছে হাজারো ফলজ বনজ গাছ!

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী…………………………………………

রাজশাহীর তানোরে হাজারো ফলজ বনজ গাছের চারা রোপণ করে সেই গাছ পরিচর্যায় দিন পার করছেন বৃক্ষপ্রেমী সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। তার এমন গাছের প্রতি মানবিকতা দেখে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে বিগত দুই বছরে কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১৫শ’ থেকে ২ হাজার ফলজ বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন। সেই সাথে রোপন করা গাছের আগাছা পরিস্কার সহ নিয়মিত গাছে পানি দেওয়ার কাজও তিনি নিজেই করছেন। এতে করে তার এমন গাছের প্রতি ভালোবাসা দেখে অন্যরাও ঝুঁকে পড়ছেন গাছ রোপণে। কেউ বাড়ির উঠানে আবার কেউ জমির আইলে রোপণ করছেন গাছের চারা।

সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম বলেন, দিন দিন যেভাবে ফলজ বনজ গাছ নিধন করা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য প্রায় বিলুপ্তির পথে উঠেছে। তার জন্য আমি নিজের উদ্যোগে নিজের অর্থায়নে প্রায় ২ হাজার বিভিন্ন রকমের ফলজ বনজ গাছের চারা রাস্তার ধারে ও স্কুল কলেজের পাশে রোপণ করেছি। পাশাপাশি আমি নিজেই রোপনকৃত গাছগুলো পরিচর্যা করে যাচ্ছি। প্রকৃতিক দূর্যোগ মোকাবিলায় ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বৃক্ষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট