1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীর চারঘাটে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………….

রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাব পরিচয়ে গুড় ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয়া সেই সাংবাদিক তারিককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতেই তাকে আটক করা হয়। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার মেরামাতপুর গ্রামের গুড় ব্যবসায়ী ভুক্তভোগী ইব্রাহিম আলী (৫০) বাদী হয়ে বুধবার রাতে চারঘাট মডেল থানায় নজরুল ইসলামের ছেলে কথিত ভূয়া সাংবাদিক তারিককে প্রধান আসামী করে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে তারিক হোসেনসহ পাঁচ ব্যক্তি গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলীর বাড়িতে যান। এ সময় তারিক তাঁর সঙ্গে থাকা চার ব্যক্তিকে র‌্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ইব্রাহিমের নামে ভেজাল গুড় তৈরির মামলা রয়েছে। র‌্যাব তাকে আটক করতে এসেছে। পাঁচ লাখ টাকা দিলে ইব্রাহিমকে আটক করা হবে না। এতে ইব্রাহিম আলী ও তাঁর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তারা কিছু টাকা কমানোর জন্য অনুরোধ করেন। এ সময় মোবাইলে তারিক ভুয়া এক র‌্যাব সদস্যদের সঙ্গে পরামর্শ করে দুই লাখ টাকা নিতে রাজি হয়। ইব্রাহিম আলীর স্ত্রী জরিনা বেগম ও প্রতিবেশীরা দুই লাখ টাকা প্রদান করলে অভিযুক্তরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।

 

বিষয়টি চারদিকে জানাজানি হলে ইব্রাহিম আলী জানতে পারে ওই ঘটনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন। তারা মুলত চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন অনলাইন পোর্টালের সাংবাদিক। তারা কেউ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নন। পরে অভিযুক্ত তারিকের কাছ থেকে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অসংলগ্ন কথাবার্তা বলে ২ লাখ টাকা আত্মসাত করে।

 

কোন উপায় না পেয়ে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে বুধবার রাতেই সাংবাদিক তারিককে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৫ এর সদস্যরা তারিককে মেরামতপুর এলাকা থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। জানতে চাইলে

 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় তারিককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫ এর সদস্যরা। পরে আটককৃত সাংবাদিক তারিককে থানায় হস্তান্তর করা হয়। তারিককে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট