1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার হাসুয়ার কোপে ছেলে খুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক………………..

রাজশাহীর চারঘাট উপজেলা ঝিকরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবার হাসুয়ার কোপে ছেলে খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। নিহতে জাহাঙ্গীর  চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুইটি স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামের হুজার পাড়া মাঠে জাহাঙ্গীর হোসেনের পিতা আব্দুল কুদ্দুসসহ তার দুই মেয়ের জামাই মনির ও শনির একত্র হয়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়।  এক পর্যায়ে আব্দুল কুদ্দুস তার নিজ ছেলে মোঃ জাহাঙ্গীরকে (৪৫) হাসুয়া দিয়ে ঘাড়ে কোপ দিলে তিনি গুরুত্বর আহত হন। এলাকাবাসী আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বানেশ্বর এলাকায় জাহাঙ্গীর হোসেন মারা যান। চারঘাট থানার (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রাসেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট