1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর চারঘাটে এসডিজি’র মধ্যবর্তী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী)……………………………………………….

রাজশাহীর চারঘাটে এসডিজি’র মধ্যবর্তী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দাতা সংস্থা এসডিজি এ্যাকশান এলায়েন্স ও এনআরডিএস এর আর্থিক সহায়তায় থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে এই আঞ্চলিক সভাটি সোয়ালোজের ট্রেনিং হলরুমে অনুষ্ঠিত হয়।

থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আঞ্চলিক সভায় উপস্থিত ছিলেন, রুলফাও এর পরিচালক আফজাল হোসেন, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনী, পৌর কাউন্সিলর ফিরোজা বেগম, চারঘাট মহিলা কলেজের প্রভাষক কামরুজ্জামান, নন্দনগাছি কলেজের প্রভাষক ড: কামরুজ্জামান, সুশীল সমাজ প্রতিনিধি আকবর আলী সরকার, নৃগোষ্ঠী সভাপতি ষষ্ঠী পাহাড়িয়া, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ সুশীল সমাজ প্রতিনিধি ও স্থানীয় এনজিও প্রতিনিধিগন।

সভায় বক্তারা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন সত্ত্বেও কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে এমন এক সংকটময় সন্ধিক্ষনে উপনিত হয়েছে বলে জানান।

জাতিসংঘের এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে উন্নয়ন বৈষম্য ও জলবায়ু সংকট মোকাবেলা করে সরকারের এসডিজির অর্জনে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানান সভায় উপস্থিত বক্তারা। এ রকম প্রেক্ষাপটে ২০৩০ সালের মধ্যে এসডিডি অর্জনে নতুন কৌশল ও সমন্বিত কর্মপ্রচ্ষ্টো গ্রহনসহ আন্তর্জাতিক সংহতি জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট