1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগ, চলতি পথে মিলছে দুই টাকায় ইফতার নিয়ামতপুরের অটোচালকের ছিনতাই হওয়া অটো মান্দা থেকে উদ্ধার লালপুরে পারিবারিক কলহের জের, শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা আত্রাই শিবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলাা উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠিত সারিয়াকান্দিতে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং, ২ ব্যবসায়ীকে জরিমানা আমার কাছে চাঁদাবাজ-ধান্দাবাজ -দখলবাজ, মাদককারবারিদের ঠাঁই হবে না- সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ চাঁপাইনবাবগঞ্জে ফের তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা  রহমতের সওগাত: রমজানের প্রথম দশকের গুরুত্ব ও করণীয়

রাজশাহীর গোদাগাড়ীতে ২ টি ওয়ান শুটার গান, ১৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: র‌্যাবের অভিযানে গোদাগাড়ী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ১৪২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর ছেলে রাশিকুল। এলাকার সবাই জানে রাশিকুল ইসলাম (৩৫ ) রাজমিস্ত্রির কাজ করেন। কিন্তু তিনি যে এই পেশার আড়ালে অস্ত্রসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এটা অজানা ছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর সদস্য শনিবার (২৫ মে) ভোর সাড়ে ৪টায় তাকে গ্রেফতার করেছে। আব্দুর রশিদের ছেলে ধৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রাজমিস্ত্র। সে নিজ পেশার আাড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদ ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল ধৃত আসামীর গতিবিধির নজরদারী শুরু করে। গোয়েন্দা দল এটাও সনাক্ত করতে সক্ষম হয় যে, পাচারের পূর্বে ধৃত আসামী পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ও মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে এবং দ্রুত সময়েরর মধ্যে অন্যান্য অস্ত্র ও মাদক কারবারীর মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়।

শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামস্থ ধৃত আসামীর নিজ বসতবাড়ীতে একটি অপারেশন পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০২টি ওয়ান শুটারগানসহ উক্ত আসামীকে হাতে-নাতে আটক করে। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট