1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীর গোদাগাড়ীতে ২১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ২১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। আটককৃতরা হলেন, গোদাগাড়ী থানার চর বোয়ালমারী আমিনপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩) এবং মোহনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২৫)।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে র‌্যাব-৫-এর সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট