1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর গোদাগাড়ীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বেতন ভাতা বৃদ্ধির মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইসহাক বিশেষ ………………………….

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নতুন কমিটি গঠন ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঔষধ কোম্পানীতে কর্মরত প্রতিনিধিদের কথায় কথায় চাকরি হতে ছাঁটাই বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি.এ/ডি.এ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকরী সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় ফারিয়ার অংশ হিসেবে সারাদেশে একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর ২০২২) সকাল দশটায় রাজশাহীর গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এই সমাবেশ টি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মমিনুল ইসলাম (রনক), সহ-সভাপতি মোঃ খন্দকার মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ,সহ-সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সহ-সম্পাদক মোঃ নেজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আজম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী, প্রচার সম্পাদক মোঃ মামুনুর রশিদ (মামুন),সহ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সদস্য সচিব মোঃ নাজমুল হক, সদস্য মোঃ ইসহাক সহ আরো অনেক এই সময় উপস্থিত ছিলেন।

 

এই সময় উপস্থিত বক্তারা বলেন, ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা উচ্চ শিক্ষা অর্জন করে এই সম্মানিত পেশায় রোদ,ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে অথচ কিছু কোম্পানির একগুঁয়েমি স্বেচ্ছাচারিতার বলি হচ্ছে অনেক প্রতিনিধিগণ। যা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য এই ধরনের স্বেচ্ছাচারিতা থেকে কোম্পানী গুলোকে বের হয়ে আসতে হবে। এবং দেশের সার্বিক দ্রব্যেমূল্যর বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট